বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সোহেল ও কাশেম গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে আবারও বিরোধ দেখা দিলে এই মারামারির সূত্রপাত ।
পরে সোহেল গ্রুপের লোকজনকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের সামনেই কাশেম গ্রুপের লোকজন আবার অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন সোহেল গ্রপ।
অপর দিকে কাশেম গ্রুপের লোকজনের দাবী সোহেল গ্রুপের লোকেরাই গ্রামে তাদের উপর হামলা করে কয়েকজনকে আহত করেছে।
তারা জানান, বৃহস্পতিবার সন্ধায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পোড়াবাড়ির অটোরিক্সা চালক ইয়াসিনকে মারধর করে সোহেল গ্রোপের লোকজন। এর জেরেই মারামারি ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কেন্দুয়া থানা পুলিশ জানান,খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি নজরধারিতে রেখেছেন।এলাকাবাসীর দাবি, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা দরকার৷ নাহলে বড় রকমের সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...