বিজ্ঞাপন
৭ মার্চ (শনিবার) ২০২৬ দুপুরে পরিচালিত অভিযানে এই জালিয়াতি ধরা পড়ে এবং অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জানা যায়, পণ্য মূল্য নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের প্রতারণা প্রতিরোধে শনিবার দুপুরে টেরিবাজারে বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।
এ সময় ‘রাজস্থান’ নামক দোকানে বাংলাদেশে তৈরি বিভিন্ন পাঞ্জাবিতে ভারতের ট্যাগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, টেরিবাজারের রাজস্থানে পাঞ্জাবির গায়ে বাংলাদেশি ট্যাগের উপর ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
ডিডি ফয়েজ জানান, অভিযানের সময় দোকানটিতে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। এতে বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় দাবি করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, অপর দুটি প্রতিষ্ঠানেও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ‘খাজানা’ নামক প্রতিষ্ঠানে পুরাতন স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করার জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ‘কুদু’ প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ইফতার সামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...