Logo Logo

'শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত খালেদা জিয়া, পুরস্কার নিলেন জাইমা রহমান


Splash Image

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হলো। ১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া, ২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, ৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন, ৪. সফল জননী নুরবানু কবীর, ৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “শত প্রতিকূলতা ও অত্যাচারের মুখেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তার এই সাহসিকতা ও প্রজ্ঞা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য প্রেরণা হয়ে থাকবে।”

ডা. জুবাইদা রহমান আরও বলেন, সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। নারী দিবস হোক সাম্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের দিন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে গড়ে উঠবে যেখানে প্রতিটি নারী নিরাপদ থাকবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...