বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকেই এই আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি এলপিজির দামে বড় ব্যবধান থাকায় অসাধু চক্র সরকারি গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভর্তি বা ক্রসফিলিং করছে। এটি রোধ করা এবং ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশনাল খরচ ও চার্জ বৃদ্ধির সমন্বয় করতে এই মূল্যবৃদ্ধির প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরেও রাষ্ট্রীয় কোম্পানিটি সাড়ে ১২ কেজির গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল। তখন ডিলারদের কমিশন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণ দর্শানো হলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। তবে এবারের বড় অঙ্কের এই দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বিইআরসি কী সিদ্ধান্ত নেয়, এখন সেটিই দেখার বিষয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...