ছবি: ভিডিও থেকে নেয়া।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, সরকারি ভিজিডির চাল আত্মসাতের কথিত অভিযোগ তুলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল লোক চেয়ারম্যানের ওপর হামলা চালায় এবং বিক্ষোভ মিছিল করে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ তাৎক্ষণিকভাবে চাল আত্মসাতের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে আসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ জানান, চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কর্মকর্তাদের উপস্থিতিতেই এমন হামলার ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সাথে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া এই ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে জানান, দলীয় আলোচনা সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলার বিষয়ে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার দাবি করেন, তিনি তদন্তের খবর পেয়ে পরিষদে এসেছিলেন, কিন্তু এমন হামলা ঘটবে তা বুঝতে পারেননি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...