Logo Logo

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া


Splash Image

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ সরকার,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাহারুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল মাবুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অংশ হিসেবে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়।মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পায়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু হাসেম।

আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রস্তুতি জোরদার করতেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে।এতে ভবিষ্যতে যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জনগণ আরও প্রস্তুত ও সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...