বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির এবং সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারুয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার শান্তি কুমার তঞ্চঙ্গ্যা।
সভায় বক্তারা এলাকাভেদে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ভিন্নতা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম চাষের মৌসুমে অসতর্কতাবশত আগুন দেওয়ার কারণে অনেক সময় পুরো গ্রাম পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। জুমের আগুন যেন লোকালয় বা অন্যের বাগানে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। এছাড়া পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ স্থানে ঘর নির্মাণ না করা এবং বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, প্রশিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে যেকোনো দুর্যোগের প্রভাব মোকাবিলা করতে। আলোচনা সভার আগে উপজেলা চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...