বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, অডিটোরিয়ামটির ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি না হলেও দীর্ঘদিন ধরে অডিটোরিয়ামের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কিছু ভাঙা বেঞ্চ ও কাঠ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশের কোনো ভবন বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, অডিটোরিয়ামটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় সেখানে প্রচুর ভাঙাচোরা আসবাবপত্র ও কাঠ স্তূপ করা ছিল। ফলে সেখানে আগুন লাগার ঝুঁকি আগে থেকেই ছিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...