Logo Logo

সভাপতি আকরাম, সম্পাদক শাহজামাল

শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন


Splash Image

বগুড়ার শেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক করতোয়া প্রতিনিধি আকরাম হোসাইন সভাপতি এবং ভোরের ডাক প্রতিনিধি শাহজামাল কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিদায়ী সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় গত দুই বছরের কার্যক্রম ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে উৎসবমুখর পরিবেশে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আব্দুল মান্নান (ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন (দিনকাল), দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ (বিডি২৪ লাইভ) এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান (দেশ রূপান্তর)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— নিমাই ঘোষ (সমকাল), আইয়ুব আলী (কালের কণ্ঠ), জাহাঙ্গীর ইসলাম (যুগান্তর), তোফায়েল আহম্মেদ (সংগ্রাম) এবং আপেল মাহমুদ আশকারী (প্রত্যাশা প্রতিদিন)।

সাধারণ সভায় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে বিদায়ী নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসাইন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "শেরপুর প্রেসক্লাব দীর্ঘকাল ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। সহকর্মীরা আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...