বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) বিকেলে ভাঙ্গা পৌরসভার আতাদি ব্রাক অফিস সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার বেশ কিছু স্থানে অসাধু চক্র জ্বালানি তেল (অকটেন, পেট্রোল, ডিজেল) এবং ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে বিক্রির পাঁয়তারা করছিল। এমন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে পুলিশ বাহিনীর সহযোগিতায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্স নামক দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল ভোজ্যতেল এবং ৩ হাজার লিটার জ্বালানি তেল শনাক্ত করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...