প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এডিস মশা বাহিত এসব রোগ মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো আহ্বান জানান।
তিনি বলেন, "ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই সচেতন হলে এবং সময়মতো পদক্ষেপ নিলে এই মরণঘাতী রোগ থেকে জীবন রক্ষা করা সম্ভব।"
জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গু কেবল নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই, সারা বছরই এর ঝুঁকি থাকছে। বিশেষ করে তিন দিন পানি জমে থাকলেই সেখানে এডিস মশা জন্ম নিতে পারে। তাই ড্রেন, ডোবা ও নর্দমার পচা পানির পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি দ্রুত অপসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক করে বলেন, "ফুলের টব, ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ছাদ বা কার্নিশে পানি জমে আছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে হবে।" তিনি সুস্থ থাকতে প্রতি সপ্তাহে অন্তত একবার নিজের বসতবাড়ি ও কর্মস্থল পরিষ্কার করার পরামর্শ দেন।
আগামী ১৪ মার্চ শনিবার থেকে শুরু হতে যাওয়া এই অভিযানে স্থানীয় প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সদস্যসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জনগণকে সাথে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।"
সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল ভিত্তি 'প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম'—এই নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকলে আসন্ন দিনে মরণঘাতী এসব রোগ থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...