Logo Logo

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা


Splash Image

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ১৩তম দিনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট-এর সদরদপ্তর এবং দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমে অবস্থিত ‘পালমাহিম’ বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ‘ওভদা’ বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। একই সঙ্গে তেল আবিবে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট-এর প্রধান কার্যালয়েও ড্রোন হামলা চালানো হয়।

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ইরানের ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের শরীরেই হালকা জখম রয়েছে। তবে যুদ্ধ শুরুর পর থেকে গত ১৩ দিনে ইসরায়েলে ইরানি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় ইরান তাদের সামরিক শক্তি প্রয়োগ অব্যাহত রেখেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...