বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পূবালী ব্যাংক মুকসুদপুর শাখা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে আব্দুর রহিম পূবালী ব্যাংক মুকসুদপুর শাখায় ১ হাজার টাকা মূল্যের মোট ৯০টি নোটে ৯০ হাজার টাকা জমা দিতে যান। টাকাগুলো জমা নেওয়ার সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হয়। পরে তিনি সূক্ষ্মভাবে পরীক্ষা করে ৯০টি নোটই জাল হিসেবে শনাক্ত করেন।
এ সময় ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে আব্দুর রহিমকে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জালনোটসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জালনোটের এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...