বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধ স্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...