বিজ্ঞাপন
চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
উপহার সামগ্রী বিতরণকালে ইউএনও মিজানুর রহমান চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স যেমন দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব কর্মকর্তা আক্তার হোসেন এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ওমর ফারুক (ভিপি ফারুক)।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন শামিম, মিজানুর রহমান এবং ইউএসএ প্রবাসী শাহাদাত হোসেন টিটু, আহসান উল্লাহ সুজন ও শাহাদাত হোসেন হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির শেষ পর্যায়ে এলাকার বিপুল সংখ্যক অসহায় ও দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রবাসীদের এমন জনহিতকর কাজ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আয়োজক সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...