বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, মেজর রোকনুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ফরিদপুর কোতোয়ালি থানাধীন ২ নং কুঠিবাড়ি রেলওয়ে বস্তি এবং শহরের বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাশি চালায়। এ সময় অসামাজিক কার্যক্রম ও আইনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ বেশ কয়েকজন নারী ছিলেন। তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত তথ্য-প্রমাণ ও অপরাধের গুরুত্ব বিবেচনা করে আটককৃত প্রত্যেক নারীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
একই অভিযানে লিটন হোসেন, শাকিল আলম, শরিফ আবিদ হোসেন দিনারসহ অন্য পুরুষ সদস্যদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। শুনানি শেষে তাদেরও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত সকল আসামিকে দুপুরেই ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...