Logo Logo

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১


Splash Image

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ নুর মোহাম্মাদ (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) বিকেল তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার রাজবাড়ী-ঢাকা মহাসড়ক সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুর মোহাম্মাদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম গোয়ালন্দের বাংলাদেশ হ্যাচারীর সামনে মহাসড়কের ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন নুর মোহাম্মাদকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...