Logo Logo

বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


Splash Image

বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান ও কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাসনাইনিয়া হিফজুল কুরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে থাকলেও তিনি সবসময় ভরপাশা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। সমাজসেবা ও এলাকার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

বক্তারা আরও জানান, জনসেবার এই ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি আগামী ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হতে পারলে তিনি এই ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদার অতীতের মতো ভবিষ্যতেও আমৃত্যু ইউনিয়নবাসীর সেবা করে যাওয়ার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...