Logo Logo

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি সংসদে উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী


Splash Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রাফিক্স: ভোরের বাণী

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনের মেয়াদ, আলোচ্য বিষয়সমূহ এবং নতুন আইনের প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনের সময়সূচি উল্লেখ করে তিনি বলেন, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ সাময়িকভাবে মুলতবি থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় অধিবেশন শুরু হবে এবং পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়কালে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। ওই কমিটি অধ্যাদেশগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করবে।

সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আসন্ন এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...