Logo Logo

ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান


Splash Image

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’য় মার্কিন হামলার কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আজ শনিবার (১৪ মার্চ) দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।


বিজ্ঞাপন


ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল হাতামি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরছিলেন। সেই সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেবো।”

তিনি আরও বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সমুদ্রসীমা রক্ষায় ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে।”

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ আয়োজিত হয়। ৭০টিরও বেশি দেশের সাথে ইরানও তাদের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ নিয়ে এই মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়।

হামলার সময় জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জনই নিহত হন। উদ্ধারকারী দল নিহিতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল শুক্রবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এই ৮৪ জনের মরদেহ তেহরানে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র : আলজাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...