Logo Logo

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


Splash Image

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয়। বর্তমানে এই বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এটি যদি ভবিষ্যতে আইনে পরিণত হয়, তবেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার ইতোমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

সাংবিধানিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে মন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের সামনে সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। যদি গণভোটের রায় অনুযায়ী এটিকে গ্রহণ করতে হয়, তবে আগে সংবিধান সংশোধন করতে হবে। এই সংশোধনীর বিষয়ে সংসদে বিস্তারিত আলাপ-আলোচনা করা হবে।

তিনি জানান, সংসদীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের পর যদি কোনো পরিষদ বা কাঠামো গঠিত হয়, তবেই শপথ গ্রহণ বা পরবর্তী কার্যক্রমের প্রশ্ন আসবে। এর আগ পর্যন্ত বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ীই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...