Logo Logo

বরিশালে নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু


Splash Image

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত নার্সের দেওয়া ভুল ইনজেকশনে দুই মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের চারতলার নাক, কান ও গলা বিভাগের মহিলা ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের স্বজনদের অভিযোগ, দায়িত্বরত নার্স মোনালি অ্যান্টিবায়োটিক ইনজেকশন মনে করে ভুলবশত রোগীদের শরীরে ক্যানুলার মাধ্যমে 'নরকিউরন' (Norcuron) ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই চিকিৎসাধীন দুই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নরকিউরন মূলত অ্যানেস্থেশিয়ার জন্য ব্যবহৃত একটি অত্যন্ত শক্তিশালী ওষুধ, যা সাধারণত অস্ত্রোপচারের ঠিক আগে রোগীদের শরীরে প্রয়োগ করা হয়।

ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর খবর হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরপরই অভিযুক্ত নার্স মোনালি দ্রুত হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

হাসপাতাল জুড়ে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজিত স্বজনদের শান্ত করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুল চিকিৎসার এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...