Logo Logo

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’


Splash Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের ছুটিতে যাদের বাসায় মূল্যবান জিনিস রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী সংশ্লিষ্ট থানায় নিরাপদে গচ্ছিত রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানী ছেড়ে যাওয়া মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) মোতায়েন থাকবে। এছাড়া বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার সুযোগে অপরাধীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে।

নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মো. সরওয়ার বলেন, বাড়ি ছাড়ার আগে দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা এবং সিসি ক্যামেরা সচল রাখা জরুরি। যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করতে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখার জন্য তিনি যাত্রীদের সতর্ক করেন। যেকোনো প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

যানজট নিরসনে ঢাকার প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে তিন দিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...