Logo Logo

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না : চিফ প্রসিকিউটর


Splash Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'র দ্বিতীয় বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বিচারের স্বচ্ছতার স্বার্থে যা যা করণীয় এবং যে পদক্ষেপ প্রয়োজন, তার সবই নেওয়া হবে। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান, সেটি নিশ্চিত করতেই ট্রাইব্যুনালের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে। এই অভিযোগ তদন্তেই পাঁচ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না, তা উদঘাটন করবে এই কমিটি।

চিফ প্রসিকিউটরের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল'রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...