Logo Logo

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটা-হাম্বা চালক নিহত


Splash Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামে এক স্যালো ইঞ্জিনচালিত লাটা-হাম্বা চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আলাউদ্দিন তার লাটা-হাম্বাটি নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় যানবাহনটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলাউদ্দিন প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।

রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...