বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) মধুখালী থানা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে মিঠুন সরকার এবং ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মো. শাহিন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিঠুন সরকার ২০১৬ সালের একটি মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। আদালত রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে চোর চক্রের সদস্য মো. শাহিন শেখকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...