Logo Logo

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।

সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অবস্থার খোঁজখবর নেন। তিনি প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় মুক্ত আলোচনায় প্রতিটি দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।

এছাড়াও সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ, এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ এবং মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি অনিরুদ্ধ দেব রায়সহ গণপূর্ত, এলজিইডি, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল এবং বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পাসপোর্ট অফিস, বিআরটিএ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিসিক, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিসংখ্যান দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও সভায় যোগ দেন।

সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক উপস্থিত সকল সদস্য ও প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমানসহ উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...