বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ব্যতীত আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। এই বিশেষ ব্যবস্থা সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনের জন্যও কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিশেষ করে পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে আর্থিক লেনদেনের সুবিধার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা থাকবে। সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকার নির্ধারিত শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বার্থে বন্দর এলাকাগুলোতে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় লেনদেনের সময়সূচী নির্ধারণ করবে। তবে ২১ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে যদি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়, তবে সেদিন দেশের সকল ব্যাংক শাখা সম্পূর্ণ বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে ঈদের দীর্ঘ ছুটিতেও বৈদেশিক বাণিজ্য এবং শিল্প খাতের আর্থিক লেনদেনে স্থবিরতা আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানিমুখী শিল্পের পাওনা পরিশোধের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা কার্যকর করার পাশাপাশি ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা ছুটির দিনগুলোতেও জরুরি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...