বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য এবং কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারির পর তাদের গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে তারা এ কাজ করছিলেন।
আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন ও দণ্ডবিধিতে কারো বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে ১ বছর কারাবাস এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস।
তিনি বলেন, ‘গ্রেপ্তাররা তাদের সামাজিক যোগাযেগামাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এআই (AI) দিয়ে তৈরি কৃত্রিম ভুয়া ভিডিও আপলোড করতেন। আমিরাতের সরকার মনে করে— এ ধরনের কর্মকাণ্ড শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...