Logo Logo

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ৩ সপ্তাহ চলতে পারে : ইসরায়েল


Splash Image

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা রেখেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শক্তিশালী এই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লক্ষ্য পূরণে তারা আরও অন্তত তিন সপ্তাহ লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গত রোববার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের সামনে এখনও হাজারো লক্ষ্যবস্তু রয়েছে। আমরা আমাদের মার্কিন মিত্রদের সাথে সমন্বিত পরিকল্পনা তৈরি করেছি এবং সে অনুযায়ী আগামী অন্তত তিন সপ্তাহ বা ইহুদিদের পাসওভার ছুটির সময়কাল পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছি।”

তিনি আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনী কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা 'স্টপওয়াচ' দেখে কাজ করছে না। বরং তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে নির্ধারিত কৌশলগত লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে।

জেনারেল ডেফরিনের মতে, এই অভিযানের মূল লক্ষ্য হলো ‘ইরানের শাসনব্যবস্থাকে বড় আকারে দুর্বল করে তোলা’।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র 'অপারেশন এপিক ফিউরি' এবং ইসরায়েল 'অপারেশন রোয়ারিং লায়ন' পরিচালনা করছে। ইতোমধ্যে ইরানের কয়েক হাজার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

আইডিএফ-এর দাবি অনুযায়ী, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পরবর্তী তিন সপ্তাহ এবং প্রয়োজনে তার পরবর্তী সময়ের জন্যও গভীরতর যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...