বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ ও ১৬ মার্চ রাতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় মাদকবিরোধী তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুয়ারমুখ গ্রামের একটি কলা বাগান থেকে ৫৪ বোতল ভারতীয় আলকফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সামন্তা বিওপির দায়িত্বরত এলাকায় ডালভাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে ১৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া মাটিলা বিওপির দায়িত্বাধীন মকরধ্বজপুর গ্রামের একটি কলা বাগান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। লড়াইঘাট বিওপির নিয়ন্ত্রণাধীন নয়াপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে।
বিজিবি জানিয়েছে, এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির কর্মকর্তা আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং জনগণকে সুরক্ষা প্রদানের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...