Logo Logo

ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়


Splash Image

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ২৯ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ইউএনও মো. আলাউদ্দিন। তিনি অভিযোগ করেন, পূর্বের কর্মস্থলের কোনো বিরোধের জেরে শত্রুতাবশত কেউ তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সূত্র ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর জানাজানি হওয়ার পর সোমবার সকালেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে তিনি অফিসে এলেও অত্যন্ত তড়িঘড়ি করে প্রয়োজনীয় কাজ সেরে দপ্তর ছাড়েন। যাওয়ার আগে সহকর্মীদের এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি এরপর থেকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করছেন না।

তবে বিষয়টি নিয়ে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে ইউএনও জানান, ভিডিওটি প্রযুক্তির কারসাজি। তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, ভিডিওতে থাকা নারীর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে কেউ কেউ একে ‘হানিট্রাপ’ হিসেবে ধারণা করলেও সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।

এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। ইতোমধ্যে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও নিশ্চিত করেন, ইউএনও মো. আলাউদ্দিন সোমবার সকালে দপ্তরে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

পুরো বিষয়টি এখন প্রশাসনের উচ্চপর্যায়ে তদন্তাধীন রয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...