Logo Logo

সিলেটে “নিরাপদ শিক্ষা অভিবাসন মেলা” অনুষ্ঠিত


Splash Image

যুব শিক্ষার্থীদের নিরাপদ, বৈধ এবং সঠিক তথ্যভিত্তিক শিক্ষা অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে “নিরাপদ শিক্ষা অভিবাসন মেলা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে Institute of Development Affairs (আইডিয়া) এবং সার্বিক সহযোগিতায় The Asia Foundation (TAF)।


বিজ্ঞাপন


এই মেলাটি আয়োজন করা হয় “প্রমোটিং ইনফেক্টিভ, রেস্পন্সিভ এন্ড ইনক্লুসিভ গভরনেন্স ইন বাংলাদেশ (PERI)” প্রকল্পের আওতায় পরিচালিত “কমিউনিটি বেইজড আওয়ারনেস এন্ড এনগেজমেন্ট ফর সেইফ, লিগ্যাল এন্ড ইনফরমড ইয়ুথ মাইগ্রেশন” প্রকল্পের অংশ হিসেবে। অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল “সঠিক তথ্য, সঠিক পথ – অভিবাসন নিরাপদ”।

অনুষ্ঠানে প্রায় ২০০ জন শিক্ষার্থী এবং ৭টি শিক্ষা পরামর্শদাতা (এডুকেশন কনসালটেন্সি) প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সঠিক তথ্য প্রদান, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Professor Dr. Md. Zahurul Haque, ভাইস-চ্যান্সেলর, Metropolitan University।

সভাপতিত্ব করেন Abul Fateh Fattah, প্রেসিডেন্ট, Institute of Development Affairs।

অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেন

Abul Kashem Uzzal, প্রফেসর, সমাজকর্ম বিভাগ, Shahjalal University of Science and Technology

Pranab Kanti Deb, হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর, ইংরেজি বিভাগ, Sylhet International University

প্যানেল আলোচনায় বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, চ্যালেঞ্জ, সঠিক তথ্য যাচাই এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনের মধ্যে ছিল রেজিস্ট্রেশন ও উদ্বোধন, বিতর্ক প্রতিযোগিতা, প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন নিয়ে প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা এবং সমাপনী অধিবেশন। বিতর্কের বিষয় ছিল “উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যাওয়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক”, যেখানে শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন Nazmul Haque, এক্সিকিউটিভ ডিরেক্টর, Institute of Development Affairs। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...