Logo Logo

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত


Splash Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে সপরিবারে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকালে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তাঁর স্ত্রী এবং শিশুপুত্র প্রাণ হারান। এ সময় তাঁদের সাথে থাকা মেয়েটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চালাচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথেই একটি পরিবারের স্বপ্ন এভাবে কেড়ে নিল ঘাতক ট্রাক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...