বিজ্ঞাপন
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে আজ মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদকে গত প্রায় এক মাস ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ০১৩০০-৮৩০৯৬২ নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ১৭ মার্চ সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি যখন শহরের মডেল স্কুল রোড এলাকায় অবস্থান করছিলেন, তখন আবারও ওই একই নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের এই ধারাবাহিক হুমকিতে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি আইনি নথিপত্রে অন্তর্ভুক্ত করতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকের করা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে (জিডি নং- ৮৯৩, তারিখ: ১৭/০৩/২০২৬)। জিডি ট্র্যাকিং নম্বর MH37NX। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...