বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ফাতেমা। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফাতেমা তার নানাবাড়ি পাঁচকাহুনিয়া গ্রামে বেড়াতে যাচ্ছিল। নানাবাড়ির সামনে যানবাহন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় প্রাণ কোম্পানির একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে শিশুটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পুলিশ আটক করতে সক্ষম হলেও চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘাতক ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...