Logo Logo

গোপালগঞ্জে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে জেলা পুলিশ


Splash Image

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গোপালগঞ্জে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যেসব পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির গর্ব। ঈদের এই আনন্দঘন সময়ে তাদের পরিবারের পাশে থাকা এবং সামান্য উপহারের মাধ্যমে ভালোবাসা ভাগ করে নেওয়া পুলিশ বাহিনীর নৈতিক দায়িত্ব ও অঙ্গীকারের অংশ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপহার প্রদানের সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ পুলিশ সদস্যদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঈদ উপহার হাতে পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...