বিজ্ঞাপন
সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এই কমিটি ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজকালের খবর-এর কোটালীপাড়া প্রতিনিধি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার দেশ-এর কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি কালাম তালুকদার (ভোরের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা), কোষাধ্যক্ষ জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), দপ্তর সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), প্রচার সম্পাদক ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), সদস্য কাজী শাহীন (দেশের তথ্য) ও সোহেল হাওলাদার (যুগের সাথী)।
কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা প্রদান, আইনি সহায়তা নিশ্চিত করা এবং নির্ভীক সাংবাদিকতার পরিবেশ বজায় রাখাই হবে এই কমিটির মূল লক্ষ্য। তারা এই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...