Logo Logo

গোপালগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ১


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভেজ মোল্লা (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গোপীনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাখালী লিংক রোডের পাইকের ডাঙ্গা টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ মোল্লা পাইকের ডাঙ্গা গ্রামের রকিবুল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় পারভেজ মোল্লা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ইউসুফ শেখের ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পারভেজ মোল্লা ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী ইয়াছিন চৌধুরী (৪০) পায়ে মারাত্মক জখম প্রাপ্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘাতক ইজিবাইক ও মোটরসাইকেলটি উদ্ধার করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...