নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে ওএসডি করার আদেশ দেওয়া হয়।
এর আগে গত সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে মো. আলাউদ্দিনের একটি ২৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে জেলাজুড়ে এবং দেশব্যাপী তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে ওএসডি হওয়া ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্যমতে, পূর্বের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করতে এই ভিডিওটি ছড়ানো হয়েছে।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই সোমবার সকালে তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। হাতিয়া ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করলেও ভিডিওতে থাকা নারীর পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। প্রশাসনের কেউ কেউ একে পরিকল্পিত ‘হানিট্র্যাপ’ হিসেবেও ধারণা করছেন। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...