বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে'র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা আত্মসংযম, সততা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন।
সংগঠনের সভাপতি এএইচ এম মান্নান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি অত্যন্ত দায়িত্বশীল সামাজিক অঙ্গন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তুলতে পারলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...