Logo Logo

মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল


Splash Image

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ রমজান) বিকেলে উপজেলার আসমত আলী ভবনের নিচতলায় অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল, মনোহরদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, মনোহরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রায়হান উদ্দীন বাচ্ছু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-মমিন হোসাইন সজিব, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সম্মানিত সদস্য কবির হোসেন, গাজী ইসমাঈল হোসেন, আল-আমিন, হিমেল মিয়া, মাহমুদুল হাসান লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...