বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের মুন্সিকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত স্বপন তালুকদার মুন্সিকান্দা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিট থেকে ৬টার মধ্যবর্তী সময়ে স্বপন তালুকদার নিজ বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেন। ঘটনার কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী হেপি আক্তারের (২৭) সাথে স্বপনের কথা কাটাকাটি হয়েছিল বলে জানা যায়।
অভিমানের একপর্যায়ে স্বপন পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ইফতারের সময় হলে স্ত্রী হেপি আক্তার তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হওয়ায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে তিনি স্বামীকে সাদা নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
হেপি আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত স্বপনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...