Logo Logo

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১


Splash Image

ফরিদপুর সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরমুজ ব্যবসায়ী মো. ইউসুফ আলী শেখ (৫৫) নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা অপর একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুর কোতোয়ালি থানার খানখানাপুর নতুন বাজার এলাকার বাসিন্দা এবং ওই তরমুজের মালিক ছিলেন। আহত মোহাম্মদ আতিয়ারকে (৪২) উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে তরমুজ বোঝাই করে একটি পিকআপ ভ্যান খানখানাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় দ্রুতগামী পিকআপটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করতে কাজ চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চিকিৎসাধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...