বিজ্ঞাপন
গ্রামবাংলার দরিদ্র কৃষকদের কাছে গৃহপালিত গবাদিপশু শুধু সম্পদ নয়, বরং বেঁচে থাকার প্রধান অবলম্বন। রহমান মৃধার পরিবারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই তার গোয়ালঘরে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনে গোয়ালঘরে বাঁধা থাকা দুটি গরুই জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়েছে।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় পুরো মেগচামী সরদার পাড়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দরিদ্র এই কৃষকের এমন অসহায় পরিণতিতে প্রতিবেশীরাও ব্যথিত। এমন বিপদের দিনে অসহায় কৃষক রহমান মৃধার ঘুরে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই কৃষককে যথাযথ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...