Logo Logo

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী


Splash Image

ছবি : সংগৃহীত।

সার্বিকভাবে এবারের ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক এবং শৃঙ্খলাপন্ন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, বাস টার্মিনালগুলোতে নির্ধারিত ভাড়ায় যাত্রীরা টিকিট কাটছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, "সব বাস কাউন্টার থেকে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এমনকি কোনো কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে ২০-৩০ টাকা কমও নিচ্ছে। আমরা প্রতিটি টার্মিনালে পুলিশ বুথ স্থাপন করেছি। যদি কোনো যাত্রী বাড়তি ভাড়ার অভিযোগ দেন, তবে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, বাসগুলো যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই যাতায়াত করতে পারছেন।

সড়কপথের যানজট পরিস্থিতি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, "রাস্তায় এখন পর্যন্ত কোনো যানজট নেই। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যেতে পারছেন। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।"

জ্বালানি তেলের সরবরাহ প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, "গতকাল যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে ৩২ হাজার গাড়ি বেশি চলাচল করেছে। জ্বালানি তেল পর্যাপ্ত আছে বলেই এই বিপুল সংখ্যক যানবাহন চলাচল করতে পারছে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি নেই। যদি কেউ তেল না পাওয়ার অভিযোগ করেন, তবে তা খতিয়ে দেখা হবে।"

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের নজরদারি শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...