Logo Logo

মধুখালীতে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭


Splash Image

ফরিদপুরের মধুখালীতে একটি প্রাইভেটকার ও সিমেন্টবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালী বাজার স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৮০৩৪) এবং বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-২২০৩) মধুখালী বাজার স্ট্যান্ডের সামনে পৌঁছালে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং উভয় যানের অন্তত ৭ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মধুখালী থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...