বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার চিতশী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী পদে যোগদান করেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তিনি তাঁর প্রথম সম্পদের হিসাব জমা দেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সংশোধিত সম্পদের হিসাব দাখিল করেন।
উক্ত সম্পদ বিবরণীতে দিদারুল উল্লেখ করেন যে, তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ দখল করছেন। তবে দুদক দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তাঁর নামে মোট ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের হদিস পায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন করেছেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই আজ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...