Logo Logo

মনোহরদীতে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে অনুদান বিতরণ


Splash Image

নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার দুঃস্থ ও গরীব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...