Logo Logo

কাতারে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ক্ষেত্রে ফের হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড


Splash Image

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় স্থাপনাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আজ ভোরের দিকে ইরান থেকে ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্র এই শিল্প নগরীকে লক্ষ্য করে আঘাত হানে।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় তাদের 'পার্ল জিটিএল' (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পরপরই সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা বর্তমানে আগুন নেভানো এবং আক্রান্ত এলাকাগুলো নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, রাস লাফান কাতার তথা বিশ্বের জ্বালানি বাজারের একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকা। এই হামলার ফলে বিশ্ববাজারে এলএনজি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...